ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে ঢাকার সহযোগিতা চাইলো ফ্রান্স
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার
ফ্রান্সে ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজনে ঢাকার সহযোগিতা চাইলেন ফ্রান্স সরকারের পরামর্শক ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র সাবেক মহাপরিচালক ড. প্যাসকেল ল্যামি।
আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগীতা চান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্যাসকেল ল্যামি প্রধানমন্ত্রীকে জানান তার দেশ ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজনে আগ্রহী। তিনি এই ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। ইভেন্টটি আয়োজনে আগ্রহী অন্যান্য দেশ হলো- জাপান, রাশিয়া ও আজারবাইজান।
তিনি বলেন, লামি প্রধানমন্ত্রীকে জানান, ফ্রান্স ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর থিম ঠিক করেছে ‘ভাগাভাগির জন্য জ্ঞান, পরিচর্যার জন্য বিশ্ব’।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফরাসি অনুরোধ বিবেচনা করবে - প্রেস সচিব জানান।
প্যাসকেল ল্যামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।
শেখ হাসিনা গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, দেশটি এখন নীল অর্থনীতির সম্ভবনা কাজে লাগানোর চেষ্টা করছে।
এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে এই ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির পদক্ষেপ হিসেবে দু’টি বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান কোর্স চালু করেছে।
শেখ হাসিনা তার সাম্প্রতিক ফ্রান্স সফরের কথা স্মরণ করে একজন তরুণ এবং উদ্যমী নেতা হিসাবে প্রেসিডেন্ট ইমানয়েল ম্যাক্রনের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






