ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৩১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ওয়ালটনে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : করপোরেট সেলস ম্যানেজার।

পদের সংখ্যা : ২টি।

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং, ইলেক্ট্রনিক আইটেম, ইলেক্ট্রিক্যাল মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, ট্যুর অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে।

আবেদনের শেষ তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২২।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।