ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১১:০৯:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

কঙ্গোতে অগ্ন্যুৎপাত: মৃত্যু, ৩২, বিশুদ্ধ পানির সংকটে লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফ্রিকার মধ্য-পশ্চিমাঞ্চলের দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পানির সংকট দেখা দিয়েছে। দেশটির প্রায় পাঁচ লাখ মানুষ বিশুদ্ধ পানির অভাবে দিন যাপন করছে বলে নিশ্চিত করেছে চ্যারিটি সংস্থা মেডিসিনস সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)।

অগ্ন্যুৎপাতের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহতদের নিকটস্থ অস্থায়ী হাসপাতালে চিকিৎসা চলছে। অগ্ন্যুৎপাতের পর থেকে ১৭০ শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না। শতাধিক বসতভিটা ধ্বংস হওয়ায় হাজার হাজার মানুষ নিজেদের ঘরে ফিরে যেতে পারছেন না বলে জানিয়েছে ইউনিসেফ।

বিবিসির খবরে বলা হয়, বিশেষ করে গোমা শহরে দ্রুত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা জরুরি হয়ে পড়ছে। এই পূর্বাঞ্চলীয় কিভু প্রদেশে কলেরার মারাত্মক ঝুঁকি থাকায় জরুরি ভিত্তিতে লোকজনের বিশুদ্ধ খাবার পানির প্রয়োজন।

গত ২২ মে থেকে মাউন্ট নিরাগঙ্গ নামের আগ্নেয়গিরি থেকে ঝর্ণার মতো লাভা নির্গত হতে থাকে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় একটি জলাধার এবং বেশ কয়েকটি পানির পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশুদ্ধ সংকট চরম আকার ধারণ করেছে।

কঙ্গোর ম্যাডিসিনস সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) প্রধান মাগালি রাউদাউত বলেন, আমরা বাস্তুহারা লোকজনের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এটা যথেষ্ট নয়। অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাগালি রাউদাউত বলেন, তাদের টিম কাছাকাছি সেক শহরে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে। ওই শহরে বিভিন্ন গির্জা, স্কুল, মসজিদ এবং রাস্তা-ঘাটে এক থেকে দেড় লাখের বেশি মানুষ অবস্থান করছে।

অভিযোগ উঠেছে, বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরিকে ‘ধ্বংসাত্মক’ হিসেবে বিবেচনা করা হলেও ঠিকমতো নজর রাখা হচ্ছিল না। এর আগে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক এ সংক্রান্ত আর্থিক সহযোগিতা বাতিল করে দেয়।

-জেডসি