কঙ্গোতে ১৭ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অন্তত ১৭ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে স্পষ্ট হয়নি। তবে, আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশটিতে এই ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় নর্থ কিভু প্রদেশের গভর্নরের দপ্তর।
দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহরে রবিবার (২৪ নভেম্বর) বিমানটি বিধ্বস্ত হয়। ‘বিজি বী’ নামের একটি কোম্পানি বিমানটি দিয়ে ফ্লাইট পরিচালনা করতো। খবর বার্তা সংস্থা রয়টার্স।
নর্থ কিভু প্রদেশের গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানায়, গোমা থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। একই প্রদেশের বেনি শহরে যাওয়ার কথা ছিলো ফ্লাইটটির।
কঙ্গোতে বিমান দুর্ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিয়মিত বিমান দুর্ঘটনার অভিযোগে ‘বিজি বী’ কোম্পানিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নিষিদ্ধ করা হয়। গত অক্টোবরে একই বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় ৮ যাত্রীর সবাই নিহত হয়।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











