ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৯:০৭:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

কঠোর লকডাউনেও খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কঠোর লকডাউনেও সব ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত নির্ধারণ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। পাশাপাশি গত ৪ এপ্রিল জারি করা সার্কুলারে আগের সব সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে, বিকেলে কঠোর লকডাউনে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা প্রদান করার নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সর্বাত্মক লকডাউনে’র সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপ-শাখা, বুথ ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম ও ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। ওই বিজ্ঞপ্তির একদিন পরেই ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় ব্যাংক।

-জেডসি