ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১২:১৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

কণ্ঠশিল্পী শাম্মী আক্তার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২৪ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার

দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী শাম্মী আক্তার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেলে চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার জোহরের নামাজের পর শান্তিনগর আমিনবাগ জামে মসজিদে শাম্মী আক্তারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

 

শাম্মী আক্তার গত ছয় বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন। তিনি বাসাতেই ছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল চারটার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। 

 

‘ঢাকা শহর আইসা আমার’, ‘আমি তোমার বধূ’, ‘মনে বড় আশা ছিল’, ‘আমি যেমন আছি’, ‘বাংলার মাটি’, ‘বিদেশ গিয়ে’, ‘সইতে পারি না’, ‘ঝিলমিল’, ‘আমার মনের বেদনা’, ‘ফুলে ফুলে বাসা’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা’, ‘এই রাত বলে’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।

 

‘শাম্মী’ নামে পরিচিত হলেও তার আসল নাম শামীমা আক্তার। তিনি খুলনায় জন্মগ্রহণ করেন। মাত্র ছয় বছর বয়সে তার সংগীতজীবনের শুরু হয়। বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি।

 

১৯৭০ সালে তিনি খুলনা বেতারে তালিকাভুক্ত হন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে। প্রখ্যাত সংগীত পরিচালক সত্য সাহা তাকে ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তার গাওয়া গান ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’।

 

 ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি কন্ঠশিল্পী আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

 

তিন শতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন শাম্মী আক্তার। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানের জন্য ২০১০ সালে শাম্মী আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এই বিভাগের জনপ্রিয়