ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২৩:৩৩:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

কথা বলা ছাড়া বন্যা মোকাবিলায় সরকারের কোনও উদ্যোগ নেই: খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১১:৫১ এএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার

বন্যা মোকাবিলায় শুধু মুখের কথা ছাড়া সরকার কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকারের লিপ সার্ভিস ছাড়া এই ভয়াবহ বন্যা মোকাবিলায় বাস্তব কোনও সার্ভিস নেই। জনগণকে উপেক্ষা করে ক্ষমতায় থাকাটাই বর্তমান সরকারের যেহেতু একমাত্র উদ্দেশ্য, তাই জনদুর্ভোগকে তারা কখনোই আমলে নেয় না।’

রোববার (১৩ আগস্ট) এক বিবৃতিতে লন্ডন সফরে থাকা বিএনপির চেয়ারপারসন বলেন, ‘কয়েকদিনের ভারী বর্ষণে নদীগুলো ফুলে ফেঁপে ওঠায় দেশের বন্যা পরিস্থিতি এখন মারাত্মক রূপ ধারণ করেছে। এর উপর তিস্তার উজানে ভারতের গজলডোবা ব্যারেজের গেটগুলো খুলে দেওয়ার ফলে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। বাংলাদেশের সীমানার ভেতরে তিস্তাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকার ফসল, বসতবাটি, যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। হু হু করে বয়ে আসা বন্যার পানিতে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটের নদী সংলগ্ন এলাকাগুলোই শুধু নয়, জেলা শহরগুলোও তলিয়ে যাচ্ছে। শহরের পাকা রাস্তাতেও কোমর পানি ডিঙিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। বন্যা উপদ্রুত মানুষ ঘর-বাড়ি-জোত-জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘বন্যার ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকারের কার্যকর কোনও উদ্যোগ নেই। নেই কোনও জরুরি ত্রাণ তৎপরতা। বন্যাদুর্গত মানুষকে নিরাপদে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলা হলেও কার্যকর কোনও ব্যবস্থা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। রংপুর বিভাগের অনেক এলাকার অসহায় মানুষ বন্যার তাণ্ডবে সর্বস্ব খুইয়ে হাহাকার করছে। অতিসম্প্রতি হাওরে বন্যা ও পাহাড় ধসে প্রাকৃতিক বিপর্যয়ে অসংখ্য মানুষের প্রাণহানি হওয়ার পরও পরবর্তী দুর্যোগ মোকাবিলায় আশ্রয়হীন, ক্ষুধার্ত মানুষকে সহায়তা দিতে সরকার তাৎক্ষণিক প্রস্তুতি গ্রহণে কোনও মনোযোগ দেয়নি। যে কারণে বর্তমান বন্যার তাণ্ডবে উপদ্রুত মানুষ এক চরম সংকটের মধ্যে নিপতিত হয়েছে।’ বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘বিরোধী দলের প্রতি প্রতিশোধ স্পৃহাই যদি সরকারের মূল চালিকাশক্তি হয়, তাহলে সেই সরকার কখনোই প্রাকৃতিক দুর্যোগ সামাল দিয়ে অসহায় জনগণের দুর্ভোগ লাঘব করতে পারে না।’

এই বিভাগের জনপ্রিয়