ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৪:৩২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৪ হাজার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৪ হাজার প্রার্থী। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে তাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। শনিবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফল এবং উচ্চতার ভিত্তিতে প্রাথমিকভাবে ১ লাখ ১৫ হাজার ৬০৩ জন প্রার্থী বাছাই করা হয়। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৩৭ ও নারী ১৪ হাজার ৬৬৬ জন। তাদের মধ্যে ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হন ৩১ হাজার ৪০৫ জন। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ২৫৪ জন। এরপর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে ৪ হাজার প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে দীর্ঘ চার দশক পর বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগবিধি সংশোধন করা হয়। সংশোধিত নিয়োগবিধিতে ইতোমধ্যে প্রথমবারের মতো ৩ হাজার প্রার্থী নিয়োগ করা হয়েছে। এবার দ্বিতীয় দফায় নিয়োগ প্রক্রিয়া চলছে।

আইজিপি বেনজীর আহমেদ বলেন, আমরা জব মার্কেট থেকে ‘বেস্ট অব দি বেস্ট’ প্রার্থী বাছাই করতে সক্ষম হয়েছি, যারা মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্য। তারা জনগণকে আধুনিক ও উন্নত সেবা প্রদানে সক্ষম হবেন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৪ হাজার শূন্য পদের বিপরীতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় গত ১ ফেব্রুয়ারি। মোট ১ লাখ ৯৬ হাজার ৭২১ জন আবেদনকারী ছিলেন।