কফি খেলে আয়ু বাড়ে ২ বছর
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ফাস্টফুড বেশি খাওয়া, প্যাকেটজাত খাবারের মান পড়ে যাওয়া, প্রক্রিয়াজাত খাবারে ভেজালের পরিমাণ বৃদ্ধি— এসব কিছুরই প্রভাব পড়ছে সার্বিক স্বাস্থ্যে। আগের থেকেও বেশি দ্রুত বুড়িয়ে যাচ্ছেন মানুষ। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেশি বেশি করে কফি খান। কারণ কফিতে আয়ু বাড়তে পারে দুই বছর। এবং হার্টের অসুখসহ বিভিন্ন রোগ দূরে রাখার প্রমাণ পাওয়া গেছে কফিতে।
একটি গবেষণা সূত্রে জানা গেছে, নিয়মিত কফি খেলে প্রায় দুই বছর পর্যন্ত বাড়তে পারে আপনার আয়ু। গবেষণায় আরও বলা হচ্ছে— দুই বছরের ওই আয়ু হবে রোগবর্জিত। অর্থাৎ কেবল বেঁচে থাকা নয়, সুস্থভাবে বেঁচে থাকা।
কফি নিয়ে পুরোনো একটি গবেষণার ফল যাচাই করার জন্য নতুন করে গবেষণা শুরু করেছিল ইউরোপের পর্তুগালের কোয়েম্বারা বিশ্ববিদ্যালয়। সেই গবেষণার ফল প্রকাশিত হয়েছে এজিং রিসার্চ রিভিউ নামের একটি পত্রিকায়। সেখানে বলা হয়েছে— নিয়মিত কফি খেলে মানুষের গড় আয়ু নিদেনপক্ষে ১.৮ বছর বাড়তে পারে।
পর্তুগালের গবেষক রডরিগো কুনহাও সেই কথা বলেছেন। তিনি বলেন, আমরা এখন আগের থেকেও দ্রুত বুড়িয়ে যাচ্ছি। তাই আমরা কী খাচ্ছি, তার ওপর গুরুত্ব দেওয়াটা এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে। আমাদের এখন এমন খাবার খুঁজে বার করতে হবে, যাতে শুধু আমাদের আয়ু বাড়বে না, স্বাস্থ্যও ভালো থাকবে।
গবেষণা বলছে, কফিতে আছে দুই হাজারেরও বেশি সম্ভাব্য বায়োঅ্যাকটিভ উপাদান। তার মধ্যে অ্যান্টি-অক্সিড্যান্ট যেমন রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন প্রদাহ প্রতিরোধক উপাদানও, যা মানবদেহের স্নায়ুতন্ত্রকে প্রদাহমুক্ত রাখে, ইনসুলিনের কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। গবেষক কুনহা বলছেন, সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়া বা জৈবক্রিয়ার অবনতি হতে শুরু করে। যেটা হলে নানা রকম স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা দেখা দেয়। এমনকি হার্টের রোগ, কিডনির সমস্যার মতো কোমর্বিডিটিও তৈরি হতে পারে।
কিন্তু আমাদের গবেষণা দেখিয়েছেন, কীভাবে প্রতি দিন নির্দিষ্ট পরিমাণে কফি সেবন করলে তা আমাদের জৈবক্রিয়া সতেজ রাখতে সাহায্য করে। গবেষণাপত্রটির লেখক তার প্রতিবেদনে জানাচ্ছেন, কফিতে বার্ধক্য-রোধক গুণাগুণ রয়েছে। যে যে কারণে আমাদের শরীরের বয়স বাড়ে, যেমন কোষের পরিবর্তন, জিনগত স্থিতিশীলতা নষ্ট হওয়া— ওই সব কিছুকেই প্রভাবিত করতে পারে কফি।
কুনহা বলছেন, আমরা সাধারণত দেখি প্রবীণদের বেশি বয়সে ক্যাফিন বা কফির সেবন কমাতে বলা হচ্ছে। কিন্তু নতুন গবেষণার নিরিখে বলতে পারি— সেই উপদেশকে নতুন করে ভাবার সময় এসেছে। তবে কফি ঠিক কীভাবে এবং কতটা পরিমাণে স্বাস্থ্যকর আয়ুবৃদ্ধিতে সাহায্য করে তার নিখুঁত হদিস এখনো দিতে পারেননি গবেষকরা। তার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন পর্তুগালের গবেষকরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







