কবি ও সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
না ফেরার দেশে চলে গেছেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, কবি ও সাংবাদিক মাসুক চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঠান্ডাজনিত রোগে মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাশুক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ছিলেন।
গত ১৬ জুন অসুস্থ হলে তাকে শাহজাহানপুরে প্যান প্যাসিফিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তার নিউমোনিয়া ধরা পড়ে।
মাশুক চৌধুরীর ছোট ভাই আশরাফুল হায়দার চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১২টায় তার অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা আইসিইউয়ের জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে তাকে রাশমনো হাসপাতালে নেয়া হয়। কিন্তু রাত দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকাল ৭টায় হাজীপাড়ায় প্রথম এবং উত্তর মাদারটেক বায়তুল্লাহ জামে মসজিদে তার দিতীয় নামাজে জানাজা হয়। জানাজা শেষে মাদারটেক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাশুক চৌধুরীর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কবি ও সাংবাদিক মাশুক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি দৈনিক সংবাদ, দৈনিক খবর, দৈনিক দেশসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। বাংলাদেশ প্রতিদিন তার সর্বশেষ কর্মস্থল ছিল।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে বিখ্যাত কয়েকটি হলো- ‘নির্বাচিত কবিতা’, ‘মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার’, ‘অত্যাগসহন’, ‘নদীর নাম দুঃসময়’ ও ‘স্বর্গের রেপ্লিকা’। স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন তিনি।
মাশুক চৌধুরী মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটি শোকাহত। বিএফইউজের দুই অংশের সভাপতি রুহুল আমিন গাজী, মোল্লা জালাল, মহাসচিব এম আবদুল্লাহ, শাবান মাহমুদ, ডিইউজের দুই অংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ, কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও শহিদুল ইসলাম ও জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




