ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১:০৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

কমছে যমুনার পানি, বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে থাকায় কিছুটা উন্নতি হয়েছে জেলার বন্যা পরিস্থিতি। তবে এখনো বন্যাকবলিত এলাকার বসতবাড়ি থেকে পানি না নামায় বাড়ি ফিরতে পারছে না বানভাসিরা। পানি উঠে পড়ায় বন্ধ রয়েছে ৮৫ শিক্ষাপ্রতিষ্ঠান, নষ্ট হয়েছে ১২ হাজার ৫০০ হেক্টর জমির ফসল।

গত ১২ ঘন্টায় ১০ সেন্টিমিটার কমে শুক্রবার (২৪ জুন) সকালে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানিয়েছেন, দ্রুত পানি কমছে। ২ থেকে ৩ দিনের মধ্যে যমুনা নদীর পানি বিপৎসীমার নিচে চলে আসবে।

বন্যার পানি কমলেও এখনো দুর্ভোগে রয়েছে জেলার পাঁচটি উপজেলার ৫০ হাজার মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোর প্রায় ৮৫ টি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠে কারণে পাঠদান বন্ধ রয়েছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ১২ হাজার ৫০০ হেক্টর জমির আমন বীজতলা, সবজিসহ উঠতি ফসল নষ্ট হয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। বন্যাকবলিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্থদের মাঝে শুরু হয়েছে ত্রাণ বিতরণ।