ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৬:৩৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের বাজারে এবার কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। হিলি স্থলবন্দরে ৯০ টাকা দরের ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। আমদানিকারকরা বলছেন, ধীরে-ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বাজার।

এদিকে ভারত সরকারের পক্ষ থেকে, পেঁয়াজ রফতানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ার আভাস মিলেছে। ব্যবসায়ীরা জানান, ভারতের মোকামে নতুন জাতের সরবরাহ বেড়েছে। যার প্রভাব পড়েছে দামে।

এদিকে, খোলাবাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে ভারতীয় জাতের দাম আরও কমে আসতে পারে।