ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:৩৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 'কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড'। দক্ষ ও কঠোর পরিশ্রমী কর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: বিজনেস, ব্যাংক ম্যানেজমেন্ট, ইকোনমিক্স বা সমমান বিষয়ে মাস্টার্স পাস হতে হবে।

একাডেমিক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ৩ বছর ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

করপোরেট, এসএমই ও রিটেইল বিজনেস বিষয়ে জানাশোনা থাকতে হবে। এছাড়াও নেতৃত্বের গুণাবলী, জেনারেল ব্যাংকিং, স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কুমিল্লা ও ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২২

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।