ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ২:৫৭:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

কমিউনিটি রেডিও বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:২৮ পিএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে কমিউনিটি রেডিও। `বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি` শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধনকালে বক্তারা এ কথা জানান।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন (বিসিআরএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর উদ্বোধন ঘোষণা করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের যৌথ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাল্যবিয়ের কারণে মেয়েদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। তারা পড়াশুনা করতে পারছে না। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও কমিউনিটির সম্পৃক্ততা প্রয়োজন। এক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ও সহজে তথ্য সম্প্রচারে কমিউনিটি রেডিও একটি বড় ভূমিকা পালন করতে পারে।

সভায় জানানো হয়, আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে ১১টি ইস্যুর উপর স্থানীয় ভাষায় ‘সোনালী স্বপ্ন’ নামে ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করবে। স্থানীয় ভাষা ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

ইস্যুগুলোর মধ্যে রয়েছে- বাল্যবিবাহ, বাল্যবিবাহ প্রতিরোধে বাবার ইতিবাচক ভূমিকা, শিক্ষক এবং সামাজিক নেতাদের ভূমিকা, শিক্ষক এবং সমাজিক নেতাদের ভূমিকা, স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের ভূমিকা, কমিউনিটির সম্পৃক্ততা, সামাজিক গণমাধ্যমের ভূমিকা ইত্যাদি।

উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, ব্র্যাকের জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি, সামাজিক ক্ষমতায়ন এবং সমন্বিত উন্নয়ন কর্মসূচির পরিচালক আন্না মিনজ প্রমুখ।