কমে গেলো ফেসবুক ফলোয়ারের সংখ্যা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই কমে গেছে ফেসবুক পেইজের ফলোয়ারের সংখ্যা। বুধবার সকালে ঘুম থেকে উঠে অনেকেই দেখেন তাদের ফেসবুকে ফলোয়ার সংখ্যা রহস্যজনকভাবে কমে অর্ধেক বা তারও কমে এসে দাঁড়িয়েছে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যাও অনেক কমে গেছে। প্রায় ১০ কোটি থেকে কমে রাতারাতি তার ফলোয়ারের সংখ্যা কমে মাত্র ৯ হাজার ৯৯৩ জন এ দাড়িয়েছে।
এ নিয়ে অনেকেই নিজ নিজ ফেসবুকে পোস্ট দিয়ে কারণ জানতে চেয়েছেন। কেউ কেউ বিষয়টিকে ফেসবুকের টেকনিক্যাল সমস্যা বলে অবহিত করলেও এ নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কেউ মন্তব্য করেনি।
বিষয়টি নিয়ে মার্কিন গণমাধ্যম নিউজ উইকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্টও উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে।
সোম (১০ অক্টোবর) ও মঙ্গলবার (১১ অক্টোবর) প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে।
এরমধ্যে নিউইয়র্ক টাইসম, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছে। ইউএসএ টুডে সোমবার (১০ অক্টোবর) হারিয়েছে ১৩৭২৩ এবং মঙ্গলবার হারিয়েছে ১১৩৯২ জন ফলোয়ার।
অপরদিকে নিউইয়র্ক টাইমস গত সোমবার হারিয়েছে ৬,২২৫ জন ও মঙ্গলবার হারিয়েছে ৪,৯৪৪ জন ফলোয়ারকে। একই ভাবে সোমবার নিউইয়র্ক পোস্ট হারিয়েছে ৮২০০ জন ও পরের দিন ৪৩৭৮ জন ফলোয়ার হারিয়েছে।
সোমবার (১০ অক্টোবর) ওয়াশিংটন পোস্ট তাদের ফলোয়ার হারিয়েছে ৫,৮০৪ জন এবং পরের দিন আরও ৪,৩৩৭ হারিয়ছে।
এ নিয়ে ফেসবুকের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলেও, প্রতিষ্ঠানটির কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার প্রসঙ্গে ফেসবুকের ট্রান্সপারেন্সি সেন্টারের পক্ষ থেকে বলা হয়, আমাদের লক্ষ্য হলো ফেসবুক থেকে যতটা সম্ভব জাল অ্যাকাউন্ট সরিয়ে ফেলা।
এসব অ্যাকাউন্টের বেশিরভাগই আমাদের নীতি লঙ্ঘন করে খোলা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


