ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৯:৫১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

কম্বোডিয়াকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

কম্বোডিয়াকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান দেবে চীন

কম্বোডিয়াকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান দেবে চীন

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, চীন তাদের সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের ১০ লাখ ডোজ নম্পেনকে অনুদান হিসাবে দেবে। ‘বন্ধু’ বেইজিংয়ের এমন উদারতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। খবর এএফপি’র।
চীনের দীর্ঘ দিনের মিত্র দেশ কম্বোডিয়া বেইজিংয়ের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার সরল সুদের ঋণ পেয়েছে এবং তাদের অনেক বিনিয়োগ এসেছে।
মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ে বিশ্বের অনেক দেশ তাদের সীমান্ত চীনের নাগরিকদের জন্য বন্ধ করে দিলেও হুন সেন তা করতে অস্বীকৃতি জানান এবং এ ব্যাপারে সংহতি জানাতে চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করতে তিনি এমন কি বেইজিং সফর করেন।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার রাতে ঘোষণা দেন, চীন তাদের দেশের কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিন দেয়ার প্রস্তাব দিয়েছে।
তার সরকারি ফেসবুক পেজে দেয়া এক অডিও বার্তায় হুন সেন বলেন, ‘বন্ধু দেশ চীন আমাদেরকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করছে।’
তিনি আরো বলেন, কম্বোডিয়ার ৫ লাখ মানুষকে এসব ভ্যাকসিন দেয়া হবে।