ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ০:৫২:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনা আতঙ্ক: হোটেল বন্দিদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে রোবট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

করোনা আতঙ্ক: হোটেল বন্দিদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে রোবট

করোনা আতঙ্ক: হোটেল বন্দিদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে রোবট

করোনা আতঙ্কে হোটেল বন্দি মানুষ। হোটেলের ঘর থেকে বাইরে বেরোতেও পারছেন না। এই অবস্থায় তাদের দরজায় দরজায় খাবার পৌঁছে দিচ্ছে রোবট। সংক্রমণ এড়াতে এভাবেই প্রযুক্তির সাহায্য নিল চীন। হোটেলের প্রতি রুমে ঘুরে ঘুরে খাবার পৌঁছে দেওয়ার ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

রোবটটির নাম লিটল পিনাট। ভিডিওটি চীনের হনঝাউয়ের একটি হোটেলের। তাতে দেখা যাচ্ছে, রোবটটি স্তরে স্তরে সাজানো খাবার নিয়ে ওই হোটেলের প্রতিটা রুমের সামনে পৌঁছে যাচ্ছে।

তারপর জোরে ঘোষণা করছে, ‘হ্যালো। মিষ্টি লিটল পিনাট আপনার খাবার নিয়ে পৌঁছে গেছে, তা সংগ্রহ করে নিন। সংগ্রহ করা হয়ে গেলে ফিনিশ বোতাম টিপে দিন।’

খাবার সংগ্রহের পর ফিনিশ বোতামে চাপ দেওয়া মাত্রই আবার রোবট বলে উঠছে, ‘খাবার উপভোগ করুন, আর কিছু প্রয়োজনে ইউচ্যাটে হোটেলের স্টাফকে জানান।’

হোটেলের একটা রুমে খাবার পৌঁছে দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় পর রোবট রওনা দিচ্ছে অন্য রুমের জন্য।