করোনা: একদিনে রেকর্ড মৃত্যু আমেরিকা, স্পেন ও ইংল্যান্ডে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনা: একদিনে রেকর্ড মৃত্যু আমেরিকা, স্পেন ও ইংল্যান্ডে
করোনা যেন অভিশাপ। সংক্রমণে লাগাম তো দূরের কথা, যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনায় মৃত্যুর সংখ্যায় বুধবার নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলল আমেরিকা, স্পেন ও ইংল্যান্ড। ওই তিনটি দেশেই ওই দিন সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পৃথিবী জুড়ে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন ৯ লক্ষেরও বেশি মানুষ।
বুধবার আমেরিকাতেই মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। সব মিলিয়ে আমেরিকায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতি স্পেনেরও। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৬৪ জন মানুষের। সে দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৯ হাজারের বেশি মানুষের। ইংল্যান্ডে এক দিনে মারা গিয়েছেন ৫৬৩ জন। সেখানে মোট দু’হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন এ পর্যন্ত। দেশের পরিস্থিতি দেখে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেই ফেলেছেন, ‘‘দুঃখজনক, খুবই দুঃখজনক ঘটনা।’’ বরিস নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন।
মৃতের সংখ্যার নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালিতে। সেখানে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে জার্মানি ও ফ্রান্সেও। দুনিয়া জুড়ে করোনার এই তাণ্ডবের মধ্যেই অবশ্য আশার আলো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় দু’লক্ষ মানুষকে করোনার কবল থেকে মুক্ত করেছেন চিকিৎসকরা।
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








