ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৬:১২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

করোনা টিকা সরবরাহে দেরি, আইনি পদক্ষেপের হুমকি জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় ল্যাবরেটরিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে জার্মান সরকার। অ্যাস্ট্রাজেনকার কাছ থেকে সরবরাহে বিলম্ব নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিল দেশটি।

দেশটির অর্থমন্ত্রী পিটার আলতামিয়ার জার্মান দৈনিক দিয়ে ওয়েল্টকে বলেছেন, কোম্পানিগুলো তাদের বাধ্য বাধকতার প্রতি শ্রদ্ধাশীল না হলে আমাদেরকে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিতে হবে।

ব্রিটিশ সুইডিশ কোম্পানী অ্যাস্ট্রাজেনকা প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি ইউরোপীয় নেতৃবৃন্দ ও কোম্পানিটির মধ্যে উত্তেজনা শুরু হয়।

কোম্পানিটি বলছে, ইউরোপের একটি কারখানায় সমস্যা দেখা দেয়ায় তারা এখন ইইউকে প্রতিশ্রুতির এক চর্তুথাংশ কেবল সরবরাহ করতে পারবে।

এদিকে অ্যাস্ট্রাজেনকাই কেবল এ সমস্যায় পড়েছে তা নয়। প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় গত সপ্তাহে ইতালি মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে।

-জেডসি