করোনা টিকা সরবরাহে বৈশ্বিক ব্যর্থতার সমালোচনায় ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
ধনী ও উন্নত দেশগুলোতে জোরগতিতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছে, মাস্ক পরা ও ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার পাশাপাশি শিথিল করা হচ্ছে সামাজিক বিধিনিষেধও। তবে এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে দরিদ্র দেশগুলো। কারণ এসব দেশের হাতে পর্যাপ্ত কোভিড টিকা নেই। এই পরিস্থিতিতে করোনা মহামারি মোকাবিলায় গরিব দেশগুলোতে টিকা পাঠাতে উন্নত দেশগুলোর কাছে আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার (২৫ জুন) সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, গত সপ্তাহে আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারা বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আফ্রিকার পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে।
এসময় করোনা টিকা সরবরাহে বৈশ্বিক ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, টিকার অভাবে দরিদ্র দেশগুলোর অল্পবয়সীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। আফ্রিকায় গত সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেখানকার প্রায় সব দেশই উন্নয়নশীল। পর্যাপ্ত টিকার অভাব রয়েছে।
তার ভাষায়, ‘আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে। বিশ্ববাসী হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি।’
দরিদ্র দেশগুলোকে নিজেদের উদ্বৃত্ত টিকা না দেওয়ায় এসময় নাম না করেই বেশ কয়েকটি ধনী দেশের সমালোচনা করেন ইথিওপিয়ার নাগরিক টেড্রোস অ্যাধানম গ্যাব্রিয়েসুস। এছাড়া বর্তমান পরিস্থিতিকে তিনি অতীতের এইচআইভি/এইডস সংকটের সঙ্গেও তুলনা করেন। আফ্রিকার দেশগুলো জটিল চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে পারবে না বলে সেসময় অনেকে মন্তব্য করতেন।
তিনি বলেন, ‘আমাদের মনোভাব এখনও অতীতের মতোই রয়ে গেছে। এখন টিকা সরবরাহে সমস্যা হচ্ছে। আমাদেরকে কেবল টিকা সরবরাহ করুন।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, কলেরা থেকে পোলিওর মতো সংক্রামক রোগগুলো মোকাবিলার ক্ষেত্রে টিকাদান কর্মসূচি পরিচালনায় শিল্পন্নোত দেশগুলোর তুলনায় এগিয়ে রয়েছে অনেক উন্নয়নশীল দেশ।
‘আমাদের স্বৈরতান্ত্রিক মনোভাব, ঔপনিবেশিক মনোভাব কোন স্তরে গিয়ে পৌঁছালে আমরা এটা বলতে পারি যে- কোনো দেশ সেই পণ্যটি ব্যবহার করতে পারবে না, তাই তাকে সেটা দেওয়া হবে না। সত্যিকার অর্থেই, মহামারির মাঝপর্যায়েই এই কথা বলা হচ্ছে।’
এর আগে গত সপ্তাহে সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা ডা. ব্রুস আইলওয়ার্ড বলেছেন, কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বিশ্বের ১৩১টি দেশে ৯ কোটি ডোজ করোনার টিকা বিতরণ করা হলেও নিজেদের জনগণকে টিকা দেওয়ার মতো টিকা এসব দেশে নেই।
অথচ বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস তার বিস্তার ছাড়িয়ে চলেছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টিকা নিয়ে এই সংকটের কথা এমন সময়ে জানানো হলো যখন আফ্রিকার কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










