করোনা টিকার মিশ্র ডোজে বেশি সুরক্ষা: অক্সফোর্ডের গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
একই ব্যক্তি করোনা ভ্যাকসিনের ভিন্ন দুই ধরনের ডোজ গ্রহণ করলে তাতে ভালো ফল মিলছে বলে যুক্তরাজ্যের একটি গবেষণায় প্রমাণ মিলেছে। ফাইজারের দুই ডোজ, অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ অথবা দুই ধরনের ভ্যাকসিন এক ডোজ করে নিলে তা শরীরে কেমন ফল দিচ্ছে তা পরীক্ষা করে দেখেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাতে প্রতেক্যটিতেই ভালো ফল মিলেছে। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণার ফল নিশ্চয়ই বিশ্ববাসীর জন্য স্বস্তিদায়ক। টিকাকরণে এই জ্ঞান খুবই কাজে দেবে।
যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার প্রফেসর জনাথন ভ্যান-ট্যাম বলেছেন, ‘বর্তমানে যুক্তরাজ্যে যেভাবে একই ধরনের ভ্যাকসিন প্রয়োগ চলছে তাতে পরিবর্তন আনার কোনো কারণ নেই। টিকাদান কার্যক্রম খুবই সফলভাবে চলছে। আমাদের পর্যাপ্ত টিকা আছে। টিকা করোনা থেকে মানুষের জীবন রক্ষা করছে।’
তার মতে, গবেষণার ফল ভবিষ্যতে কাজে আসতে পারে। এবং এটি নিয়ে ভেবে দেখা যেতে পারে। তিনি বলেছেন, ‘ভিন্ন দুই ধরনের টিকা প্রয়োগ আমাদের স্বস্তি দিতে পারে। টিকাদান কার্যক্রম আরো বেগবান করতে পারে। বিশেষ করে যেসব দেশে টিকার ঘাটতি আছে সেসব দেশের জন্য কার্যকরী হতে পারে।’
কিছু কিছু দেশে ইতোমধ্যে দুই ডোজে ভিন্ন ভিন্ন টিকা দেয়া হচ্ছে। স্পেন ও জার্মানিতে দ্বিতীয় ডোজে তরুণদের ফাইজার অথবা মডার্না এমআরএনএ ভ্যাকসিন দেয়া হচ্ছে। তারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়েছেন।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পারে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা











