করোনা থেকে বাঁচতে ইরানে তাঁবু স্কুল!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনার কারণে বিশ্বজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনেকাংশে বন্ধ রেয়েছে। তবে কিছুটা এই ভাইরাসের প্রাদুর্ভাব কমতে শুরু হওয়ায় এবার খুলতে শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন প্রক্রিয়ায় শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
এদিকে, করোনা পরিস্থিতির জেরে প্রায় সাত মাস বন্ধ রাখা হয়েছিল ইরানের স্কুলগুলো। নিউ নর্মালে তা খোলা হয়েছে সম্প্রতি। আর অভিনব পন্থায় শিশুদের ক্লাস করানো হচ্ছে। ক্লাসরুমে প্রত্যেক শিশুকে আলাদা তাবু দেয়া হয়েছে। ক্লাসরুমের মেঝেতেই তা পাতা হয়েছে। তাঁবুর চারদিক স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা। যার মধ্যে মাস্ক ছাড়া বসে রয়েছে ছোট্ট ছাত্ররা। এই অবস্থাতেই তাদের পড়াচ্ছেন শিক্ষকরা। টুইটারে ছবিটি শেয়ার করেছেন ফারনাজ ফসিলি নামের এক সাংবাদিক। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
করোনা সঙ্কটের আবহে এখানেও বহু দিন ধরে স্কুল-কলেজ-বিশ্ব বিদ্যালয়ের ক্লাস বন্ধ। ভার্চুয়াল ক্লাসের ভরসায় মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন ছাত্ররা। নতুন প্রজন্মের অনেকে অভ্যস্ত হয়ে গিয়েছে এই নিউ নর্মালে। তবে আমাদের মতো জনবহুল দেশে ভারচুয়াল ক্লাসেরও অনেক সমস্যা দেখা যাচ্ছে। অনেক জায়গায় ভার্চুয়াল ক্লাসের পরিকাঠামো এখনো নেই।
ইরানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একাংশ অভিনব পন্থার প্রশংসা করেছেন, আরেকাংশ আমার শিশুদের মুখে মাস্ক না থাকায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






