করোনা: দেশে আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭৭৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার
করোনা: দেশে আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭৭৫
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। সেই সাথে ৩ হাজার ৭৭৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছে আরও ২ হাজার ৪৮৪ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৬৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮৯৮টি। পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৭ হাজার ৮৭৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৪৯ হাজার ২৫৮ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭,৮৭৫টি। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৭৮৪,৩৩৫টি।
পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.১২ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.০৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ। নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩৮ এবং নারী তিনজন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছে আরও ২ হাজার ৪৮৪ জন। সুস্থতার মোট হার ৪১.৬১ শতাংশ।
গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে। এদিন ৬৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন এক কোটি চার লাখ ৮৫ হাজার ৭৬৩জন। আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১১ হাজার ৫৪৩ জনের।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









