ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৪৫:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনা: দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

করোনা: দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২

করোনা: দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সাতজনের মৃত্যু হয়েছে। ফলে আজ রোববার এ সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩১২ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬ জনে।

এর আগে গতকাল শনিবার করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩০৬ জন এবং মারা গেছে ৯ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

আজ দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১২ জন। আর মৃত্যু হয়েছে সাতজনের।’

স্বাস্থ্য মন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় দেশের ১৯টি পরীক্ষাগারে ২ হাজার ৬২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮২৫ জনের। এতে ২ হাজার ৪৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২৬৬ জন, মৃত্যু হয় ১৫ জনের। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৩৪১ জন, মৃত্যু হয় ১০ জনের।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৩ লাখ ৩১ হাজার ২ জন। এদের মধ্যে বর্তমানে ১৫ লাখ ৭৩ হাজার ৫০ জন চিকিৎসাধীন এবং ৫৫ হাজার ২৬৫ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৯৭ হাজার ১৯৪ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।