ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৪৫:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনা: দেশে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

করোনা: দেশে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬

করোনা: দেশে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। ফলে আজ শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া নতুন করে ৩০৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২২ লাখ ৫০ হাজার ৭৫২ জন। এদের মধ্যে বর্তমানে ১৫ লাখ ২৫ হাজার ৩৪৬ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ১৩৬ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৭১ হাজার ১৪৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৫৪ হাজার ২৬১ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।