করোনা: দেশে রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
করোনা: দেশে রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আবারও রেকর্ড সংখ্যক ২১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ৪০৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, এর ফলে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২৫, ১২১ জন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। সব মিলিয়ে বাংলাদেশে এই রোগে ৩৭০ জন মারা গেলেন।
আগের দিন সোমবার বাংলাদেশে করোনাভাইরাসের রেকর্ড পরীক্ষা, রোগী শনাক্ত ও মৃত্যু হয়। ওইদিন বাংলাদেশে ১৬০২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছে ২১ জনের।
নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় ৪২টি ল্যাবে পরীক্ষা করার মাধ্যমে করোনাভাইরাসে নতুন আক্রান্তদের শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ সময় ৮, ৪৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











