করোনা: দেশে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত, মৃত্যুতেও রেকর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৩ মে ২০২০ বুধবার
করোনা: দেশে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত, মৃত্যুতেও রেকর্ড
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সব রেকর্ড ভাঙল। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন এবং মারা গেছে ১৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছে ১৭,৮২২ জন। এখন পর্যন্ত মোট মারা গেছে ২৬৯ জন।
আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪১টি ল্যাব থেকে ৭ হাজার ৮৬২টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি এ পর্যন্ত সর্বাধিক ১ হাজার ১৬২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুবরণ করেছে ১৯ জন। মোট মারা গেছে ২৬৯ জন। ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন।’
তিনি জানান, ‘ঢাকা শহরের হাসপাতালগুলোতে ১৩ জন মৃত্যুবরণ করেছে। ১৩ জনের মধ্যে সবারই ঠিকানা ঢাকা। তবে ১ জনের ঠিকানা পাবনার। নারায়ণগঞ্জে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন। খুলনা বিভাগের ১ জন, তিনি নড়াইলের। চট্টগ্রাম বিভাগের ৩ জন। এর মধ্যে চট্টগ্রামের ২ জন এবং কুমিল্লার ১ জন’।
এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৬৯ জন, মৃত্যু হয় ১১ জনের। তার আগের দিন সোমবার শনাক্ত হয় ১ হাজার ৩৪ জন, মারা যায় ১১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। তারপর থেকে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে দিনে দিনে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




