করোনা নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ধীরে ধীরে বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসছে করোনার প্রকোপ। গত চার সপ্তাহে আক্রান্ত ও মৃত্যুর হার কমে আসায় বিচার বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও জানিয়েছে, মহামারি করোনা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। শক্তিশালী করোনার প্রকোপ কমে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টায় যে সুফল আসতে শুরু করেছে, তা করোনা মহামারি নিয়ন্ত্রণেরই আভাস।
ডব্লিউএইচও করোনা মহামারির সাপ্তাহিক হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৮ হাজার মানুষের। যা আগের সপ্তাহের চেয়ে সংখ্যা ১০ শতাংশ কম। এছাড়া গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ৩১ লাখের বেশি। তার আগের সপ্তাহের চেয়ে এ সংখ্যা ১৭ শতাংশ কম। তাদের তথ্যে আরও দেখা গেছে, গেল অক্টোবরের শেষ সপ্তাহের পর গত সপ্তাহেই বিশ্বজুড়ে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছেন। বিশ্ববাসীর জন্য অনেকটা সুসংবাদই বটে।
ওয়ার্ল্ডোমিটারস-এর সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত ১০ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২৩ লাখ ৫৩ হাজারের বেশি। এদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশে প্রচণ্ড শীতের কারণে মৃত্যু ও সংক্রমণের মাত্রা বেড়েছে। তবে বৈশ্বিকভাবে আক্রান্ত-মৃত্যু দুটোই নিম্নমুখী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনে গত সপ্তাহে তুলনামূলক কম করোনা রোগী শনাক্ত হয়েছেন। সংক্রমণ কমার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। সংক্রমণ কমার হারে সবার পেছনে রয়েছে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল। এই অঞ্চলে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে সংক্রমণ কমেছে ২ শতাংশ।
দক্ষিণ পূর্ব-এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত,পাকিস্তানসহ বাংলাদেশেও করোনার প্রকোপ আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ভারতে গত বছরের শেষদিকেও যেখানে আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখানে একদিন আগে আক্রান্তের সংখ্যা ১০ হাজারে নেমেছে। আর মৃত্যুও শতকের নিচে।
করোনার প্রকোপ কমার পেছনে বিশ্বব্যাপী যে টিকাদান কর্মসূচি চলছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ধারণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনতে সব জায়গায় টিকা কার্যক্রম চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। তবে মহামারি নিয়ন্ত্রণে আনতে হলে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের টিকা কর্মসূচির আওতায় আনার বিকল্প নেই বলে জানান সংস্থাটির মহাসচিব।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








