করোনা প্রতিরোধে সব ব্যবস্থা নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
চীনে ভয়াবহ আকার ধারণ করা সংক্রামক ব্যাধি নোভেল করোনাভাইরাস নিউমোনিয়া প্রতিরোধে বাংলাদেশে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি। আশা করি- এই ভাইরাস বাংলাদেশে আসবে না।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন করোনাভাইরাস চায়নাতে একটা মহামারি আকারে ছড়িয়ে গেছে। ইতোমধ্যে, এক হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এবং সংক্রমিত হয়েছে প্রায় ৪৫ হাজারের বেশি। আমরা আনন্দের সঙ্গে এটুকু বলতে পারি যে, বাংলাদেশে এখনো কোনো করোনাভাইরাসের রোগী আমরা পাইনি। করোনাভাইরাস যাতে দেশে ছড়িয়ে পড়তে না পারে সেদিক বিবেচনা করে আমরা সব ব্যবস্থা হাতে নিয়েছি।
তিনি বলেন, ঢাকায় তিনটি হাসপাতালকে আমরা তৈরি রেখেছি, যেখানে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে। ডাক্তার নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ট্রিটমেন্ট প্রটোকলও ব্যবস্থা করা হয়েছে একটি বুকলেটের মাধ্যমে। এই বুকলেটটি সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
জাহিদ মালেক বলেন, কুয়েত-মৈত্রী হাসপাতালে ২০ বেডের একটি আইসিইউ ব্যবস্থা রাখা হয়েছে। আরও প্রায় ২০০ বেড রাখা হয়েছে একই হাসপাতালে। পুরো কুয়েত-মৈত্রী হাসপাতালই করোনাভাইরাসে আক্রান্ত রোগী যদি আসে, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সকল হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ডেডিকেট করা হয়েছে কুয়েত-মৈত্রী হাসপাতালকে। আমরা আশা করি- এই রোগ আমাদের দেশে আসবে না।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা মোকাবেলায় ইতোমধ্যে এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে স্কিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেগুলোকে দিন দিন আরো জোরদার করা হচ্ছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর উহান থেকে বাংলাদেশে ফেরাদের নিয়ে জাহিদ মালেক বলেন, উহান প্রদেশ থেকে যে ৩১২ জন এসেছিল তাদের আশকোনা হজক্যাম্পে রাখা হয়েছে। ১৪-১৫ তারিখে তাদের রিলিজ করে দেয়া হবে। কারণ তাদের আইসোলেশন মেয়াদ তখন শেষ হবে। তবে খুশির বিষয় হলো- সেখানে আমরা এখনো কোনো করোনাভাইরাস আক্রান্তকে পাইনি।
প্রসঙ্গত, মধ্য চীনের উহান শহরে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। এই ভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো।নভেল করোনাভাইরাসের কোনো টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি। ফলে এমন কোনো চিকিৎসা এখনও মানুষের জানা নেই, যা এই রোগ ঠেকাতে পারে। প্রাণঘাতী এই ভাইরাসে গত দেড় মাসে চীনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৪৫ হাজার।
মহামারি আকার ধারণ করা এই ভাইরাস চীনের বাইরেও ছড়িয়েছে। প্রায় ২৭টির মতো দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষের মধ্যেও করোনাভাইরাস নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







