করোনা: বিশ্বের কোন্ কোন্ দেশের অবস্থা বেশি খারাপ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৮ জুন ২০২০ রবিবার
করোনা: বিশ্বের কোন্ কোন্ দেশের অবস্থা বেশি খারাপ
করোনাভাইরাস কোভিড-১৯ এর থাবায় সারা বিশ্ব বিপর্যস্ত। প্রতিদিনই ব্যাপকহারে বিস্তার ঘটছে এই প্রাণঘাতি ভাইরাসের। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। বিশ্বের ১৮৮টি দেশে ৯৮ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় পাঁচ লাখ মানুষ।
কোন্ দেশে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু? : করোনাভাইরাস, যার ফলে ফুসফুসের সংক্রমণ কোভিড-১৯ ঘটে থাকে, প্রথম শনাক্ত হয় ২০১৯ সালের শেষের দিকে চীনে উহানে।
এরপরের কয়েক মাসে সেটা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। কঠোর লকডাউনের কারণে কিছু কিছু দেশে রোগের বিস্তার কমে এলেও অনেক দেশে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে।
দক্ষিণ আমেরিকায় রোগটির দ্রুত বিস্তারের কারণে মধ্য মে মাস নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মন্তব্য করেছিল যে, আমেরিকা মহাদেশ রোগের নতুন কেন্দ্রস্থল হয়ে উঠেছে। তবে আফ্রিকা, এশিয়া আর মধ্যপ্রাচ্যেও রোগের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রাজিল, মেক্সিকো, ভারত ও পাকিস্তানে সংক্রমণ ও মৃত্যু অনেক বৃদ্ধি পেয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। বিশেষ করে ব্রাজিল, পেরু, চিলি, মেক্সিকো ও ইকুয়েডরে কয়েক সপ্তাহ ধরে রোগটির ঊর্ধ্বগতি রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মধ্য ও দক্ষিণ আমেরিকায় এখনো মহামারির শীর্ষ অবস্থা তৈরি হয়নি। ব্রাজিলে মাসে এখন এক হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পরে বিশ্বে এই দেশেই এখন দশ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মারা গেছেন ৫৫ হাজার মানুষ।
দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং পাকিস্তানেও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে দ্রুত। বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। মৃত্যু হয়েছে ১,৬৯৫ জনের।
কোন্ দেশগুলোয় সংক্রমণের 'দ্বিতীয় ধাপ' আসছে : এর আগের মহামারিগুলোয় দ্বিতীয় দফার সংক্রমণ ঘটতে দেখা গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, কোভিড-১৯ এর ক্ষেত্রেও সেরকম ঘটবে। কিন্তু দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে বিশেষজ্ঞরা এখনো পুরোপুরি একমত হতে পারেননি।
তবে বেশ কয়েকটি দেশ ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনার পরেও আবার সংক্রমণ বৃদ্ধির ঘটনা দেখা যাচ্ছে। যেমন ইরানে প্রতিদিন আবার ৩০০০ করে রোগী শনাক্ত হচ্ছে। দেশটিতে প্রতিদিন ১০০ জনের মৃত্যু হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রেও রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে।
নতুন করে রোগী বেড়ে যাওয়ার কারণে জনসমাগমের স্থানে ও ব্যবসা প্রতিষ্ঠানে আবার কড়াকড়ি আরোপ করেছে পর্তুগাল।
চীনের রাজধানী বেইজিংয়ের পাইকারি মার্কেট থেকে ছোট আকারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে বলা হলেও, কর্তৃপক্ষ বলছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
কোন্ দেশে বেশি রোগী : মজনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ সাত হাজারের বেশি মানুষ। বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৪ হাজার চারশো মানুষের।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২৪ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। এরপরেই বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিলে (১২ লাখ ৭৪ হাজার নয়শো জন) এবং রাশিয়ায় (৬ লাখ ১৯ হাজার নয়শো জন) বাসিন্দারা।
এরপরে রয়েছে ভারত (৫,০৮,৯৫৩ জন), যুক্তরাজ্য (৩,১০৮৩৭), পেরু (২,৭২,৩৬৪)। আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশ রয়েছে ১৭ নম্বরে।
তবে ধারণা করা হয়, বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা আরও বেশি। কারণ অনেক মানুষের লক্ষণ খুব সামান্য দেখা যায় এবং অনেকের পরীক্ষা হয় না, ফলে হিসাবেও আসেন না।
সূত্র : বিবিসি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

