ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১০:৫৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

করোনা ভ্যাকসিন সময়মতো পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা মহামারির ভ্যাকসিন বাংলাদেশ সময়মতো পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত ‘শতাব্দীর মহামারী- বাস্তবতা ও আমরা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যারা ভ্যাকসিন তৈরিতে এগিয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সময়মতো আমরা ভ্যাকসিন পাব। বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরি করছে। যারা অগ্রগামী আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারাও যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন।

জাহিদ মালেক আরও বলেন, সামনে শীত মৌসুম আসছে, তখন করোনা বাড়তে পারে। প্রধানমন্ত্রীও সেজন্য সতর্ক থাকতে বলেছেন। আমরা জানি শীত মৌসুমে অনেক কিছু বেশি হয় যা অন্য সময় হয় না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত ও আমাদের খাওয়া দাওয়া, পরিবেশ সবই প্রায় একই রকম। অথচ সেখানে মৃত্যু সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের চিকিৎসা হয়ত তাদের থেকে ভালো বলেই আমাদের মৃত্যু সংখ্যা কম। আমাদের সুস্থতার হার অন্য দেশের তুলনায় অনেক ভালো। কিন্তু তাতে আমরা তুষ্ট নই, আমরা এই করোনা আক্রান্তের সংখ্যা আরও কমাতে চাই।

করোনা মোকাবেলায় সাহস জোগানোয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুই দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী সব সময় আমাদের প্রসংশা করেছেন, অনুপ্রাণিত করেছেন।

এ সময় বিয়ে, পিকনিক এগুলো সীমিত আকারে করারও অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

-জেডসি