ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৮:৩৮:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলার ব্যর্থতা নিয়ে জনগণের কাছে ক্ষমা চাইলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা মহামারি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় জনসাধারণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এসময় তাকে চোখ মুছতেও দেখা যায়। তবে এই প্রথম কোনো ইস্যুতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, পার্টির ৭৫তম বার্ষিকীতে বক্তব্য রাখার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন কিম।

তিনি বলেন, উত্তর কোরিয়ার মানুষের প্রত্যাশা মতো তিনি কাজ করতে পারেননি। এজন্য তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। এই কথা বলার সময় নিজের চশমা খুলে চোখও মোছেন।

পূর্বপুরুষ ও ঐতিহ্যের কথা উল্লেখ করে কিম জং উন বলেন, কিম ২ সাং ও কিম জগ ইলের উদ্দেশ্য পূরণ করার দেশের মানুষ আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে। কিন্তু আমি অত্যন্ত চেষ্টা করেও নাগরিকদের জীবনের সব অসুবিধা কমাতে পারিনি। এর জন্য আমার আফসোস রয়েছে।

সমালোচকেরা বলছেন, কিম জং উনের এভাবে বদলে যাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে করোনা ভাইরাস ও পারমাণবিক অস্ত্রের ওপরে বিধিনিষেধ। করোনা ও পারমাণবিক অস্ত্রের উপর বিধিনিষেধের কারণে তার নেতৃত্বের ওপর প্রচুর চাপ রয়েছে বলে মনে করছেন অনেকে।

নিজের আবেগময় বক্তৃতায় করোনার জেরে সারা বিশ্বজুড়ে চ্যালেঞ্জিং সময়ের কথা উল্লেখ করেন। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নেরর ইচ্ছাও প্রকাশ করেন যদিও আমেরিকা নিয়ে তেমন কিছু বলেননি তিনি।

-জেডসি