ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১১:১০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

করোনা: যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৬শ’ ১০ জনের প্রাণহানি হয়েছে। গত বছরের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর পর এই প্রথম দেশটিতে একদিনে এক হাজার ছয়শ লোকের মৃত্যু অতিক্রম করল। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

এর আগে গত ১৩ জানুয়ারি সর্বোচ্চ ১ হাজার ৫শ’ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। সোমবার মৃতের সংখ্যা ছিল ৫শ’ ৯৯ জন এবং রবিবার ছিল ৬শ’ ৭১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯১ হাজার ৪শ’ ৭০ জন।

তবে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করেছে। মঙ্গলবার করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৩৫৫ জন। যা সোমবার ছিল ৩৭ হাজার ৫৩৫ জন।

করোনা ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে ধাপে ধাপে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৫৭৭ জন। সূত্র : বিবিসি

-জেডসি