ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৫:৪২:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

করোনা সংক্রমণে নতুন করে রেকর্ড ইউরোপে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা ভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোতে নতুন করে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এই মুহুর্তে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে বেশ কয়েকটি দেশে।

বিবিসি জানায়, করোনার দ্বিতীয় ধাক্কায় ইউরোপের অনেকগুলো দেশে করোনা রোগী বাড়ছে। রোমানিয়ায় গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। যেটি দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ রেকর্ড আক্রান্ত। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সতর্কতা জারি রেখেছে রোমানিয়া।
এদিকে স্লোভাকিয়া সরকার নতুন করে জরুরি অবস্থা জারি করেছে। আগামীকাল থেকে ৪৫ দিন পর্যন্ত এ জরুরি অবস্থা চলবে। মঙ্গলবার একদিনে রেকর্ড ৫৬৭ জন করোনা আক্রান্ত হওয়ার পর এ ঘোষণা দিল দেশটির সরকার।

নেদারল্যান্ডসও একদিনে রেকর্ড পরিমাণ করোনা আক্রান্ত শনাক্ত করেছে। মঙ্গলবার ৩ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

-জেডসি