করোনা সন্দেহে তিন জেলায় কোয়ারেন্টাইনে ১৩৩ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ১১ মার্চ ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতি করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন দেড় লাখেরও বেশি। ছোঁয়াচে রোগ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসটির থাবা পড়েছে বাংলাদেশেও। এখন পর্যন্ত ৩ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণের দেখা মিলেছে। এছাড়া আক্রান্ত সন্দেহে ঢাকাসহ দেশের তিন জেলায় এখন পর্যন্ত ১৩৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মানিকগঞ্জে কোয়ারেন্টাইনে ৫৯ জন
মানিকগঞ্জে বাড়তি সতর্কতা হিসেবে বিভিন্ন দেশ থেকে আগত ৫৯ জন প্রবাসীকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তারা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় তিনি বলেন, এই ৫৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় চার নারীসহ ৩২ জন, সাটুরিয়া উপজেলায় ১৮ জন, শিবালয়ে ৬ জন, দৌলতপুরে দুইজন এবং সিংগাইর উপজেলায় একজন। সম্প্রতি তারা ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন।
তবে তাদের কারও শরীরে করোনার কোনও উপসর্গ লক্ষ্য করা যায়নি উল্লেখ করে এই কর্মকর্তা আরও জানান, তারপরও বাড়তি সতর্কতা হিসেবে নিজ বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি তাদের ও পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে স্বাস্থ্য বিভাগ।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, কেয়ারেন্টাইনে থাকা ব্যক্তি ও তাদের পরিবারের কাউকে আপাতত বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। যদি তাদের শরীরে করোনার কোনও লক্ষণ প্রকাশ পায় তাহলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হবে।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালে ১২ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জে ৪০ জন
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন নারায়ণগঞ্জের এমন ৪০ জনকে নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের পাশে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তা ছাড়া কাউকে ভিড়তে দেয়া হচ্ছে না।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল সার্জন আসাদুজ্জামান জানান, সম্প্রতি ইতালি ফেরত যে দুজন আইইডিসিআর-এর অধীনে চিকিৎসাধীন আছেন, তাদের সংস্পর্শে এসেছিলেন এই ৪০ জন বাসিন্দা। তাই অহেতুক ভয়ভীতি এড়াতে সতর্কতা হিসেবে তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, রোববার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তাদের মধ্যে দুই জন ইতালি ফেরত এবং একজন এদের সংস্পর্শে ছিলেন। পরবর্তীতে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে দুইজন নারায়ণগঞ্জের বাসিন্দা।
মাদারীপুরের ২৯ জন
সম্প্রতি এক প্রবাসী করোনার লক্ষণ নিয়ে আইইডিসিআরে যোগাযোগ করলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। সাবধানতার অংশ হিসেবে মাদারীপুরের এই প্রবাসীর সংস্পর্শে যারা এসেছিলেন এমন ২৯ জনকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ইতালি থেকে আগত ওই ব্যক্তির শরীরের করোনার লক্ষণ দেখা দিলে তিনি নিজেই আইইডিসিআরকে জানান। তিনি এখন কোয়ারেন্টাইনে আছেন। দেশে আসার পর ওই প্রবাসী যোগাযোগ করেছেন এমন ২৯ জনকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা মোকাবেলায় হাঁচি-কাশির সব নিয়ম মেনে চললেই হবে। পাশাপাশি গণজমায়েত এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।
এদিকে, এদিন রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতালি ফেরত প্রবাসীর সংস্পর্শে এসেছেন এমন চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে গত রোববার দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরমধ্যে দুইজন ইতালি ফেরত প্রবাসী এবং অন্যজন তাদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










