ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৪৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনা: ৮ জেলার সঙ্গে কাল ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

করোনা: ৮ জেলার সঙ্গে কাল ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর

করোনা: ৮ জেলার সঙ্গে কাল ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি,চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, আইনশৃন্খলা রক্ষাকারি এবং সশস্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করবেন।

সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। এতে দুটি বিভাগের আট জেলার মাঠ পরযায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ঠ সকলে যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে এ তথ্য জানান।

জেলাগুলো হচ্ছে- ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গাজিপুর,টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর,শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ সদর।

প্রেস সচিব বলেন,বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্ম্রচার করবে।

এর আগে শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তিন দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং বরিশাল বিভাগের ৪০টি জেলার সঙ্গে মত বিনিময় করেছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহবান জানানোর পাশাপাশি সংকট উত্তরণের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষনা দেন।

দেশে ৮ মার্চ প্রথম করোনারোগী শনাক্ত হবার পর থেকে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯১ জন। আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৫৬ জন।