করোনাভাইরাস: পাঁচ মাসে সর্বনিম্ন আক্রান্ত-মৃত্যু ভারতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১০ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমশ নিয়ন্ত্রণে আনছে ভারত। দেশটিতে গত ৫ মাসে করোনায় সর্বনিম্ন দৈনিক আক্রান্ত-মৃত্যু হয়েছে সোমবার।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবারের তথ্য অনুযায়ী, দেশটিতে সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন এবং এ রোগে এই দিন মৃত্যু হয়েছে ৩৭৩ জনের।
আগের দিনের চেয়ে সোমবার করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা বেড়েছে ভারতে। এইদিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪১ হাজার ৪১৬ জন মানুষ। আগের দিন রোববার এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৮২৫ জন।
গত কয়েকদিন ধরে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমতে থাকায় সক্রিয় করোনা রোগীও কমছে দেশটিতে। সোমবার ভারতে সক্রিয় করোনা রোগী ছিলেন ৩ লাখ ৯৪ হাজার ৯১৯ জন, যা আগের দিন রোববারের তুলনায় ১৪ হাজার ৪১০ জন কম। ওই দিন ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজার ৩২৭।
দৈনিক সংক্রমণ কমে আসার পাশপাশি সুস্থতার শতকরা হারও বাড়ছে দেশটিতে। ভারতে বর্তমানে দৈনিক করোনা আক্রান্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ এবং এবং এ রোগ থেকে সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।
ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরালায়। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪ লাখ ২৮ হাজার ৭১৫ জন।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










