করোনাভাইরাস: পাকিস্তান-ইরান সীমান্তে জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের আতঙ্কে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের যেসব জেলার সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে সেসব জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ইরানে ছয়জনের মৃত্যুর পর এ ঘোষণা দিল পাকিস্তান সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল আলইয়ানির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইরানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেন। এছাড়া, বেলুচিস্তানে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ইমরান।
ইরান সীমান্তবর্তী বেলুচিস্তানের তাফতান নগরে ইতোমধ্যে একটু জরুরি স্বাস্থ্য কেন্দ্র এবং কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, তাফতানের কন্ট্রোল রুমে ইতমধ্যে দু’জন চিকিৎসক কাজ করছেন। সীমান্ত বিভিন্ন মানুষকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ‘থার্মাল গান’সহ সাতজন চিকিৎসকের একটি দল নিয়োজিত রয়েছেন।
এছাড়া, দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনআইএইচ) থেকে চিকিৎসকদের বিশেষ একটি দল স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে বেলুচিস্তানে যাবেন বলেও জানানো হয়। তবে, পাকিস্তানে এ পর্যন্ত কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











