করোনাভাইরাস: লকডাউনে নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
করোনাভাইরাস: লকডাউনে নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস
রাজধানী ঢাকার যেসব রাস্তা সিএনজি, রিক্সার আনাগোনা লেগে থাকতো, অথবা যেসব গলিতে ফেরিওয়ালার ডাকে সরগরম থাকতো সকাল- দুপুর, সেখানে এখন নীরবতা।
রাজধানীর বড় সড়ক বা অলিগলিতেও রিক্সা বা সিএনজির দেখা মেলে না। একই চিত্র জেলাশহর বা উপজেলা শহরগুলোতেও।
দেশের এই অবস্থায় আয় বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। ঢাকার কয়েকজন রিকশাচালক, সবজি বিক্রেতা এ কথাই বললেন।
তারা বলছেন, ‘অবস্থা খুব খারাপ। স্কুল-কলেজ ছুটির পর থেকেই আমাদের বাজার খারাপ। এখন তো রাস্তায় লোকজনই নেই, আমাদের আয়ের উৎস নেই। আমাদের সিএনজিও চালাতে দেয় না।’
তারা আরও বলছেন, ‘আমাদের তো আর জমানো টাকা থাকে না। বাড়ি ভাড়া দিতে হয়, খাবার জোগাড় করতে হয়, বাচ্চাকাচ্চা নিয়ে বহুত কষ্টে আছি।’
দেশে গত চারদিন ধরে অঘোষিত লকডাউনে জনজীবন থমকে গেছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্কুল কলেজ, অফিস আদালত বন্ধ করে সাধারণ ছুটি ঘোষণার পর সবাইকে ঘরের ভেতরে থাকার আহবান জানিয়েছে সরকার, যা আরও সাতদিন ধরে চলবে।
কিন্তু এই লকডাউনের ফলে বিপদে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা, যাদের প্রতিদিনের আয়ের ওপর নির্ভর করতে হয়। তবে করোনাভাইরাসের কবল থেকে রক্ষা পেতে এই কষ্টটুকু মেনে নিচ্ছেন মানিকগঞ্জের সবজি চাষী কমল চোকদার।
তিনি বলছেন, ‘সবজি বিক্রি কমে গেছে, কারণ দূরের কোন পাইকার আসছে না। দাম অর্ধেকে নেমে এসেছে। কিন্তু তারপরেও সমস্যাটা মেনে নিয়েছি। করোনাভাইরাস নিয়ে যে অবস্থা তাতে যদি আমরা একটু নিরাপদে থাকতে পারি, তাহলে এই অসুবিধা হলেও সেটাকে অসুবিধা মনে করছি না।’
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে বাংলাদেশের সরকার।
এই সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সেনা সদস্যরাও।
এ সময়ে বেকার হয়ে যাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি খাদ্য ও অর্থ সহায়তার ঘোষণা দেয়া হয়েছে, যা স্থানীয় সরকারের মাধ্যমে বিতরণ করার কথা।
কিন্তু ঢাকার বাইরে অনেক জেলা উপজেলা, ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বরাদ্দ যেতে শুরু করলেও, তা এখনো অপ্রতুল। অনেক স্থানে কোন বরাদ্দই পাওয়া যায়নি।
মানিকগঞ্জের উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন বলছেন, কিছু চাল ও অর্থ সাহায্য এসেছে। কিন্তু দরকারের তুলনায় তা অপর্যাপ্ত।
কুড়িগ্রামের একজন ইউনিয়ন চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল বলছেন, তার এলাকায় এখন পর্যন্ত কোন সাহায্য যায়নি।
প্রান্তিক এই মানুষদের সহায়তা করার জন্য ঢাকার মতো অনেক স্থানে এগিয়ে এসেছে বেশ কিছু বেসরকারি সংস্থা। তারা নিজেদের মতো করে নিম্নআয়ের মানুষজনের মধ্যে খাদ্য ও অর্থ সহায়তা করছেন।
সূত্র : বিবিসি বাংলা অনলাইন
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











