ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২২:৩৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

‘করোনাভাইরাস সন্দেহে কারো নাম-ছবি প্রকাশ নয়’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া কারো নাম ও ছবি গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত তিনজনের ছবি প্রকাশের তথ্য তুলে ধরে তিনি এই কথা জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। কিন্তু, চীনে হলেও অন্যান্য দেশে বেশি হয়নি। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, রোগীর সংখ্যা কমলেও সাবধান থাকতে হবে। কারণ চীনে ছুটি শেষ হচ্ছে। অনেকেই সুস্থ হচ্ছে। ৩০ থেকে ৭৯ বয়সী রোগী বেশি। শিশু কম। নতুন আক্রান্ত দেশ নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশে ৭২টি নমূনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি। এর মধ্যে তিনজন চীনা নাগরিক। ৩টি পত্রিকায় রোগীর নাম ও ছবি দেয়া হয়েছে, যা অনুচিত। এটা সামাজিকভাবে হেয় করে, তাই ছবি ব্যবহার না করার উচিত্

এদিকে, চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে মারা গেছে ৯৮ জন। এরমধ্যে ৯৩ জনই হুবেই প্রদেশের।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে আক্রান্ত হওয়া ১ হাজার ৮৬৮ জনের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৪৩৬ জনে।

-জেডসি