করোনার উৎস: চীনে দ্বিতীয় ধাপের তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের উৎপত্তি আসলে কোথা থেকে সে বিষয়টি এখনো পরিষ্কার না। অভিযোগ আছে চীনের গবেষণাগার থেকে এই ভাইরাসটি ছড়িয়েছে। এ নিয়ে চীনে এক প্রথম ধাপের তদন্ত শেষ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এবার দেশটিতে দ্বিতীয় ধাপের তদন্ত করবে সংস্থাটি। আর এই তদন্তে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। সূত্র, আল জাজিরা।
শুক্রবার সদস্য দেশগুলোর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বৈঠকে তিনি দ্বিতীয় ধাপের তদন্তে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেয়ার প্রস্তাব করেন।
তার মধ্যে রয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে শুরুতে চীনের যে জায়গায় করোনা রোগী শনাক্ত হয়েছিল সেই এলাকার প্রাসঙ্গিক গবেষণাগার ও গবেষণা প্রতিষ্ঠানে নিরীক্ষা করা।
হু প্রধান বলেছেন, সার্স কোভ-২ শুরুতে যেখানে শনাক্ত হয়েছিল ওই ভৌগোলিক এলাকার তথ্যকে তদন্তকারীদের গুরুত্ব দিতে হবে। এছাড়া চীনের উহান শহরের অ্যানিম্যাল মার্কেট তথা জীবজন্তু বিক্রি হয় এমন বাজারের উপর গভীর অনুসন্ধান চালাতে হবে।
কূটনীতিকরা বলছেন, রুদ্ধদ্বার বৈঠকে চীনের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তারা বলেছে, ভবিষ্যৎ গবেষণার জন্য এই পরিকল্পনা কোনো ভিত্তি হতে পারে না।
করোনার উৎস জানতে নতুন ও গভীর তদন্তের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর চাপ রয়েছে।
প্রথম ধাপের তদন্ত শেষ হয় গত ফেব্রুয়ারিতে। ওই ধাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-নেতৃত্বাধীন দল উহানে চার সপ্তাহ ধরে তথ্য সংগ্রহ করেন। তাদের সঙ্গে চীনের গবেষকরা ছিলেন। ওই তদন্ত শেষে গবেষকরা জানান, ভাইরাস সম্ভবত বাদুড়ের শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে।
কিন্তু যুক্তরাষ্ট্র সহ কিছু দেশ এবং গবেষকরা আরো গবেষণার দাবি তুলেন। বিশেষ করে উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজিতে আবার তদন্তের দাবি করা হয়। কারণ, এই গবেষণাগারে বাদুড় নিয়ে গবেষণা করা হয়।
টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, ‘ভাইরাসের উৎপত্তি খোঁজাটা বিজ্ঞানসম্মত একটি গবেষণা। এটিতে রাজনীতির বাইরে রাখা উচিত। আমরা আশা করছি, দ্বিতীয় ধাপের অনুসন্ধানে চীন আমাদের যথেষ্ট সহায়তা করবে।’
চীনের পক্ষ থেকে বলা হয়েছে, উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়েছে বলে যে দাবি তোলা হচ্ছে তা ‘হাস্যকর’। তারা বারবার বলে আসছে যে, বিষয়টি নিয়ে ‘রাজনীতি’ করলে তা তদন্তে বাধা প্রদান করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, উহানের গবেষণাগার থেকে আরো তথ্য প্রয়োজন। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘কিছু উপাত্ত কপি করা সম্ভব না, চীনের বাইরে দেয়া সম্ভব না। কারণ তাতে ব্যক্তিগত তথ্য রয়েছে।’
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










