ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৪:৪৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনার কারণে অনলাইনে এবারের নোবেল পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রতিবছর সুইডেনের রাজধানী স্টোকহোমে অনাম্বর আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু এবার করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে ভাচুয়ার্লি অনুষ্ঠান পরিচালনা করবে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে এতে অংশ নিবেন।

নোবেল পুরস্কার বিজয়ীদের সাধারণত ডিসেম্বর মাসে স্টোকহোমে পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা দিয়ে থাকেন। তবে এ বছর করোনা মহামারির অবস্থা বিবেচনা করে মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে।

যা নোবেল প্রাইজের শুরুর পর থেকে এবারই প্রথম করা হচ্ছে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪৪ সালে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে তা প্রদান করা হয়।

উল্লেখ্য, এ বছরের নোবেল প্রাইজ চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে অক্টোবরের ৫-১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে।

-জেডসি