করোনার টিকা নিলেই মিলছে কেক, পেস্ট্রি, মদ!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
করোনার টিকা নিলেই বিনামূল্যে মিলছে কেক, পেস্ট্রি, মদ!
করোনার টিকা নিলেই বিনামূল্যে পিৎজা! সঙ্গে কেক, পেস্ট্রি, কফি তো রয়েইছে। এক পানশালা আবার বিনামূল্যে মদ পানেরও সুযোগ দিচ্ছে!
সাধারণের মধ্যে টিকা নিয়ে ভীতি দূর করতে এমনই অভিনব সব উদ্যোগ নিল ইসরায়েলের একটি শহর।
ইসরায়েলের রাজধানী তেল আবিব। সম্প্রতি কোভিড ১৯ টিকা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে সেখানকার প্রশাসন এমন অভিনব পরিকল্পনা করেছে।
তেল আবিব শহরের দু’টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার পর্ব চলছে। একটি স্থানীয় রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করে এই দু’টি কেন্দ্রেই নানা সুস্বাদু পদের জোগান দিচ্ছে প্রশাসন।
দেশটিতে বহু আগে থেকেই এই মহামারি থেকে বাঁচতে টিকার প্রয়োজনীয়তার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও অনেকেই টিকা নিতে ভয় পাচ্ছেন।
বিশেষ করে তরুণ প্রজন্ম করোনাভাইরাসকে কম ভয় পেলেও অনেকে টিকা নিতে অনীহা দেখাচ্ছেন।
তেল আবিব প্রশাসনের উদ্দেশ্য এই সমস্ত সুস্বাদু পদের প্রচার করে সাধারণ মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে আসা। কী কী পদ থাকছে মেনুতে?
সুস্বাদু মেনুর সবচেয়ে বড় আকর্ষণ হল পিৎজা। এ ছাড়াও কফি, হামাস, পেস্ট্রি রয়েছে। নিজের পছন্দমতো পদ বেছে নিতে পারেন আগতরা।
এ ছাড়া টিকার জন্য খুব কড়া নিয়ম চালু করেছে ইসরায়েল। টিকা নিলে তবেই পানশালা, রেস্তরাঁ এবং জিমে প্রবেশের অনুমতি মিলছে। অনেক শপিং মলেও একই নিয়মে চলছে।
তেল আবিবের এক পানশালা আবার কোভিড টিকা নেওয়া গ্রাহকদের বিনামূল্যে পছন্দমতো মদ পানের সুযোগ দিচ্ছে।
ইতিমধ্যে ইসরায়েলের ৪৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছে। দেশটিতে মূলত ফাইজারের টিকা দেওয়া চলছে। ৬ লাখ মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ করে এই সংস্থা ৯৪ শতাংশ কার্যকর হওয়ার দাবি করেছে।
ইসরায়েলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৩ হাজার ৮১৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২১ জনের।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



