ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৭:৫৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

করোনার টিকা নিলেন জাতিসংঘ প্রধান গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার

করোনার টিকা নিলেন জাতিসংঘ প্রধান গুতেরেস

করোনার টিকা নিলেন জাতিসংঘ প্রধান গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার নিউইয়র্কে তার কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদন থেকে একথা জানা যায়। খবর সিনহুয়ার।

জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় জানান, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’

এতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাই স্কুলে তিনি এ টিকা নেন।

গত ডিসেম্বরে গুতেরেস ঘোষণা দিয়েছিলেন, তিনি আনন্দের সাথে প্রকাশ্যে টিকা নেবেন।

অ্যান্তোনিও গুতেরেস আরও বলেন, টিকা নেওয়া আমার নৈতিক দায়িত্ব।