করোনার তৃতীয় ঢেউয়ের ঝুকিতে ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
করোনার তৃতীয় ঢেউয়ের ঝুকিতে ব্রাজিল
করোনায় সর্বোচ্চ মৃত্যু নিয়ে টালমাটাল ব্রাজিল কোভিড -১৯ এর তৃতীয় ঢেউয়ের ঝুকির মুখে রয়েছে। টিকা কর্মসূচির ধীর গতি এবং করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপের অভাবের কারণে দেশটিতে করোনার থাবা আবার তীব্র রূপ নিচ্ছে।
ব্রাজিলে এর আগে করোনার দুই দফা সংক্রমণই তীব্র রূপ নিয়েছিল। প্রথম দফার সংক্রমণে ২০২০ সালের জুলাইয়ে দিনপ্রতি প্রায় এক হাজার লোকের মৃত্যু হয়েছে। দি¦তীয় দফার সংক্রমণে এপ্রিলে প্রতিদিন তিন হাজার লোক মারা গেছে। গত এক সপ্তাহ এ ধারা কিছুটা কমে গড়ে প্রতিদিন ১৬শ’ করে লোক মারা যাচ্ছে।
ইতোমধ্যে ব্রাজিলিয়ানরা তাদের স্বাভাবিক কাজকর্মের জীবনে ফিরে গেছে।
কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তৃতীয় দফায় করোনার তীব্র সংক্রমণের হুমকি আসন্ন। আবারো হাসপাতালগুলো রোগীতে উপড়ে পড়তে পারে, খুঁড়তে হতে পারে গণকবর, লাশবাহী ট্রাকগুলো ভরে উঠতে পারে এবং মহামারির কালো দিনগুলোতে আরো সব মারাত্মক দৃশ্যের জন্ম হতে পারে।
ব্রাজিলে করোনার টিকা প্রদানে খুব ধীর গতি চলছে। কিন্তু ঘরে থাকার মতো পদক্ষেপগুলো তুলে নেয়া হয়েছে দ্রুতগতিতে।
এছাড়া ‘গামা’ এবং ‘ডেল্টা’র মতো করোনার ঝুঁকিপূর্ণ ধরনগুলোও সংক্রমণকে দ্রুত করতে পারে বলে বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন।
ব্রাজিলে ইতোমধ্যে করোনা ভাইরাসে চার লাখ ৭০ হাজারেরও বেশি লোক মারা গেছে। মৃত্যুর দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। তবে দেশটির প্রতি এক লাখ জনসংখ্যায় করোনায় ২২০ জনেরও বেশি লোক মারা যাচ্ছে। যা বিশ্বে সর্বোচ্চ।
এদিকে করোনার নতুন হুমকির বিষয়ে ব্রাজিলিয়ানরা সচেতন নয় বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ডান পন্থী প্রেসিডেন্ট জায়ের বল সনারো নিয়মিতই করোনা প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে আসছেন।
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











