ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৮:৪৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

করোনার পিল দরিদ্র দেশগুলোকে সস্তায় দেবে ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২১ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার মঙ্গলবার জানিয়েছে, করোনার সংক্রমণ চিকিৎসায় উৎপাদিত পিল সস্তায় দরিদ্র দেশগুলোতে তারা সরবরাহ করবে। এ লক্ষ্যে তারা একটি চুক্তি করেছে। 

ফাইজার জানিয়েছে, প্যাক্সলোভিড নামের পিলটির জেনেরিক সংস্করণ উৎপাদনের জন্য তারা লাইসেন্স দিতে সম্মত হয়েছে। এর জন্য তারা মেডিসিনস প্যাটেন্ট পুলের সঙ্গে চুক্তি করেছে। এর ফলে ৯৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে স্বল্পমূল্যে পিলটি সরবরাহ করা যাবে।

অন্তর্বর্তীকালীন পরিসংখ্যানে দেখা গেছে, ফাইজারের উৎপাদিত পিলটি করোনায় গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ হ্রাস করে। 

জেনেভাভিত্তিক মেডিসিনস প্যাটেন্ট পুল হচ্ছে যুক্তরাষ্ট্রের সহযোগিতাপুষ্ট আন্তর্জাতিক সংস্থা। এটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য ওষুধ উন্নয়ন সুবিধা দিতে কাজ করে।

সংস্থার নির্বাহি পরিচালক চার্লস গোর বলেছেন, ‘এই লাইসেন্সটি এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে অনুমোদন পেলে মুখে খাওয়ার এই ওষুধটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য বিশেষভাবে উপযুক্ত এবং জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’



 

এই বিভাগের জনপ্রিয়