করোনার বিরুদ্ধে ফ্রান্সকে দীর্ঘদিন লড়াই করতে হবে: ম্যাক্রন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
অন্ততপক্ষে আগামী বছরের মধ্যভাগ পর্যন্ত করোনা ভাইরাসের বিরুদ্ধে ফ্রান্সকে লড়াই করতে হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এমন সতর্কতা দিয়েছেন।
এখানে উল্লেখ্য, শুক্রবার একদিনে ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৪০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ২৯৮ জন। অন্যদিকে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে রাশিয়া, পোল্যান্ড, ইতালি ও সুইজারল্যান্ডে। এ অবস্থায় ইউরোপে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে সঙ্কটজনক মুহূর্ত বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং সুরক্ষিত রাখতে সেখানে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত ১০ দিন ধরে ইউরোপে একদিনের চেয়ে অন্যদিন দ্বিগুন পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছেন।
ইউরোপে এখন পর্যন্ত মোট ৭৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ২ লাখ ৪৭ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানম ঘেব্রেয়েসাস সাংবাদিকদের বলেছেন, আগামী কয়েকটি মাস হবে আরো কঠিন সময়। এ সময়ে কয়েকটি দেশ ভয়াবহতার পথে যেতে পারে। উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন কমপক্ষে ১১ লাখ মানুষ।
শুক্রবার প্যারিসের একটি হাসপাতাল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় তিনি বলেন, বিজ্ঞানীরা তাকে বলেছেন, আগামী গ্রীষ্মের আগে পর্যন্ত করোনা ভাইরাসের উপস্থিত থাকবে। তবে ফ্যান্স আবার পূর্ণাঙ্গ অথবা আংশিক লকডাউনে যাবে কিনা সে বিষয়ে এখনই মন্তব্য করার সময় নয় বলে মন্তব্য করেছেন তিনি। তবে ফ্রান্সে রাত্রীকালিন কারফিউ দেশের দুই তৃতীয়াংশে বাড়ানো হয়েছে শুক্রবার রাত থেকে। এই নির্দেশ বহাল থাকবে ৬ সপ্তাহ পর্যন্ত। এর আওতায় পড়বেন ৪ কোটি ৬০ লাখ মানুষ। সূত্র : বিবিসি
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











