করোনার ভারতীয় ধরন ৪৪ দেশে, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১২ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের অতি সংক্রামক ভারতীয় ধরন বিশ্বের ৪৪টি দেশে পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ভারতে প্রথম বি.১.৬১৭ প্রজাতির এই ভাইরাসটি গত বছর অক্টোবর মাসে পাওয়া গিয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি সপ্তাহে বি.১.৬১৭ ধরনকে ‘উদ্বেগজনক’বলে জানিয়েছে। ভারতের পরে এই ভাইরাসের প্রভাবে সব থেকে বেশি সংক্রমণ দেখা দিয়েছে যুক্তরাজ্যে। করোনার অন্যান্য প্রজাতির তুলনায় এই ধরন অনেক দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে ইতোমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘গবেষণায় হু দেখছে, ভারতে এত দ্রুত সংক্রমণ ছড়ানোর পিছনে অন্যতম কারণ হলো, এই ধরন অনেক দ্রুত ভাইরাস ছড়াতে সক্ষম। এমনকি করোনার টিকার মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিও অনেক সময় এই ভাইরাসকে রুখতে ব্যর্থ হয়। ফলে টিকা নেওয়ার পরেও অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।’
এই প্রজাতির ভাইরাস যে সব দেশে পাওয়া গেছে, সে সব দেশকেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ধরনের ভাইরাস ভারতে প্রথম পাওয়া গেলেও এখন বিশ্বের ৪৪টি দেশে পাওয়া গেছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। তাই এই মুহূর্তে সংস্থাটি সংক্রমণ কমানোর ওপর সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। না হলে এই ভাইরাস আরও অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
-জেডসি
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










