ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১১:০৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব

করোনায় আক্রান্ত ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার। তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন, সোমবার তার কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে আছেন নিশতার। ভাইরাসটির সংক্রমণের হালকা উপসর্গে ভুগছেন তিনি।

নিশতার টুইটারে লিখেছেন- “আমি কভিড-১৯ এ পজিটিভ হয়েছি এবং আইসোলেশনে আছি। আমার হালকা কিছু উপসর্গ আছে। করোনায় আক্রান্ত হলেও আমি বাসায় থেকে কাজ চালিয়ে যাব।”

করোনাভাইরাসে আক্রান্ত নিশতার গত কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের সংস্পর্শে এসেছিলেন কি-না এ ব্যাপারে কিছু জানা যায়নি।

কয়েক দিন আগে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান।

করোনাভাইরাস সংকট কাটিয়ে ওঠা দেশগুলোর পাকিস্তান অন্যতম। সরকারি হিসেবে দেশটিতে ৩ লাখ ২৩ লাখ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০০। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭ হাজার মানুষ। অ্যাকটিভ করোনারোগী আছে মাত্র ৯ হাজার ৩০০।

-জেডসি