করোনায় আক্রান্ত পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দরেজ দুদা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ বছর বয়সী পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দরেজ দুদা। প্রেসিডেন্টের মুখপাত্র ব্লাজেজ স্পাইচালস্কি শনিবার এ কথা জানিয়েছেন।
শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হন দুদা। তবে তিনি ভালো বোধ করছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্পাইচালস্কি।
দুদার আগে বিশ্বের বেশ কয়েকজন নেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ানের মতোও নেতারা রয়েছেন।
পোল্যান্ডে হঠাৎ করেই বেড়ে গেছে করোনার সংক্রমণ। দৈনিক সংক্রমণের দিক দিয়ে নতুন রেকর্ড হচ্ছে। শুক্রবার দেশটিতে ১৩ হাজার ৬০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশজুড়ে ‘রেড জোন’ লকডাউন দিয়েছে পোলিশ সরকার। এর ফলে প্রাইমারি স্কুল ও রেস্টুরেন্ট আংশিকভাবে বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্ট কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। তবে সোমবার তিনি তালিনে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে দুদা আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে গেছেন রাদেভ।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











